পুরাণ বাজারে মরহুম আব্দুল মতিন মোল্লা স্মৃতি টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

চাঁদপুর: চাঁদপুর শহরের পুরাণ বাজার পৌর ৪নং ওয়ার্ডে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘মরহুম আব্দুল মতিন মোল্লা স্মৃতি টুর্নামেন্টের উত্তেজনাপূর্ণ ম্যাচ।
শুক্রবার (২ অক্টোবর) রাতে ৩নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় মুখোমুখি হয় পূর্ব শ্রীরামদী খেলাঘর ও টিম টাইগার।
খেলাকে ঘিরে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে ম্যাচটি প্রাণবন্ত হয়ে ওঠে। তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এমন আয়োজনের গুরুত্ব তুলে ধরেন অতিথিরা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমীন খান আকাশ। তিনি তার বক্তব্যে বলেন, খেলাধুলা তরুণ সমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি তরুণদের মাদকসহ সব ধরনের অপরাধ থেকে দূরে থেকে নিয়মিত খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
তিনি আরো বলেন, একটি সুন্দর ও পরিচ্ছন্ন সমাজ গঠনে তরুণদের ইতিবাচক ভূমিকা প্রয়োজন। এলাকার যুবসমাজ ঐক্যবদ্ধভাবে খেলাধুলা ও সামাজিক উদ্যোগকে এগিয়ে নিলে নতুন প্রজন্মের জন্য একটি সুস্থ পরিবেশ তৈরি করা সম্ভব।
পৌর ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম সোহেল গাজী, জেলা যুবদলের সমাজসেবা সম্পাদক জাকির মিয়াজি, জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক পায়েল খান, জেলা যুবদল নেতা আজিজুল্লাহ জিন্না, জেলা যুবদল নেতা বিল্লাল খান, পৌর যুবদলের সদস্য সাত্তার মজুমদার।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর ৪নং ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, ৪নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ফয়সাল ইসলাম রবীন, যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সবুজ কাজী, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসলাম হোসেন এমদাদ, সাধারণ সম্পাদক আল-আমীন মোল্লা, ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর বেপারী, ৪নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মুন্না মোল্লা, ১নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, ২নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি মানিক সর্দার, ২নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সভাপতি আমিনুল ইসলাম, ২নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ফয়সাল আহম্মেদ।
খেলাকে কেন্দ্র করে আয়োজক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকরা জানান, মরহুম আব্দুল মতিন মোল্লার স্মৃতিকে ধারণ করে তরুণ সমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা এবং সামাজিক সম্প্রীতি জোরদার করাই এই টুর্নামেন্টের অন্যতম উদ্দেশ্য।
ফম/এমএমএ/

এসএম সোহেল | ফোকাস মোহনা.কম