শুক্রবার শুরু হচ্ছে ২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

প্রধান অতিথি শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

চাঁদপুর: আগামী ১৩ নভেম্বর শুক্রবার থেকে চাঁদপুর স্টেডিয়ামে শুরু হচ্ছে২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনা এই টুর্নামেন্টে অংশ নিয়েছে জেলার আট উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল দল। উদ্বোধনী ম্যাচে শুক্রবার বিকেল তিনটায় মুখোমুখি হবে মতলব দক্ষিণ ও শাহারাস্তি উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল দল।

জেলা ক্রীড়া সংস্থার সূত্র জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর ৩ (সদর- হাইমচর ) আসনের সাংসদ শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি। সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক আহমেদ জিয়াউর রহমান।

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট নিয়ে জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও ক্রীড়া সংগঠক জয়নাল আবেদিন জনুর সাথে এ প্রতিবেদকের আলাপ করলে তিনি বলেন ফুটবল খেলার জন্য আমরা মাঠ সম্পন্নভাবে প্রস্তুত করে রেখেছি। প্রতিটা দলের সাথে আমাদের কমিটির পক্ষ থেকে যোগাযোগ অব্যাহত রয়েছে। আমরা আশা করছি আমাদের এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমাদের শেখ ফরিদ আহমেদ মানিক এমপি উপস্থিত থেকে টুর্নামেন্ট উদ্বোধন করবেন। টুর্নামেন্টের খেলাগুলো সুন্দর ভাবে যেন আয়োজন করা হয় এজন্য নিয়মিত খোঁজ খবর রাখছেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মহোদয়।

টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর মধ্যে ক গ্রুপে রয়েছেন:- মতলব দক্ষিণ ,ফরিদগঞ্জ, মতলব উত্তর ও চাঁদপুর সদর উপজেলা। খ গ্রুপে রয়েছে শাহারাস্তি, হাজীগঞ্জ ,কচুয়া ও হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল দল।

জেলা প্রশাসক‌ কাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়া কয়েকটি উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সাথে আলাপকাল তারা এ প্রতিবেদককে বলেন অনেকদিন পর হলে ও আশা করি এবারের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনেক সুন্দর হবে। আমরা স্থানীয় খেলোয়াড়দের পাশাপাশি অন্যান্য খেলোদের সাথে যোগাযোগ করে রেখেছি আশা করি আমরা মাঠে ভালোভাবেই দল নিয়ে নামবো।

২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে আয়োজকদের পক্ষ থেকে কিছু নিয়মাবলী করা হয়েছে। নিয়মাবলী গুলো হল:

এই টুর্নামেন্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আইন অনুযায়ী ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার উপ-বিধি অনুযায়ী চলবে।খেলা ১০ মিনিট বিরতিসহ (৪৫+১০+৪৫) মোট ১০০ মিনিট এর সময় সীমা অনুসরন করা হবে। নির্ধারিত সময়ে খেলা অমিমাংসিত থাকলে সরাসরি টাইব্রেকারের মাধ্যমে জয় পরাজয় নির্ধারন করা হবে।খেলা প্রতিদিন দুপুর ২.৪৫ মিনিটে শুরু হবে। খেলা আরম্ভ হওয়ার নিদ্দিষ্ট সময়ের ৩০ মিনিটের নপূর্বে কোন দল মাঠে উপস্থিত না হলে উক্ত পরিস্থিতিতে খেলা জয় পরাজয় নির্ধারনে প্রতিযোগিতা পরিচালনা কমিটি সিদ্ধান্ত নেবেন এবং তা চূড়ান্ত বলে বিবেচিত হবে। খেলার মাঠে গোলপোষ্ট, বলের আকৃতি, ও কর্নার পতাকার ব্যাপারে কোন প্রতিবাদ চলবে না। খেলা আরম্ভের কমপক্ষে ০৫ (পাঁচ) দিন পূর্বে উপজেলা ক্রীড়া সংস্থার নিজস্ব পতাকা জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা উত্তোলনের সময় স্ব-স্ব উপজেলার উপজেলা নির্বাহী অফিসারদের উপস্থিত থাকতে হবে। পতাকার দৈর্ঘ্য ০৫ ফুট এবং প্রন্থ ০৩ ফুট। প্রত্যেক দলকে পিছনে স্পষ্ট লেখা ক্রমিক নম্বরযুক্ত নির্দিষ্ট রং এর পোষাক পরিধান করে মাঠে উপস্থিত হতে হবে। দুই প্রতিযোগী দলের একই রং এর পোষাক হলে লটারীর মাধ্যমে পোষাক ব্যবহারের অনুমতি দেয়া হবে। টুর্নামেন্টটি সম্পূর্নভাবে (স্ব-স্ব উপজেলার স্থায়ী বাসিন্দা) স্থানীয় খেলোয়াড় দ্বারা অনুষ্ঠিত হবে। প্রতি দল ১৮ (আঠার) জন খেলোয়াড়কে দলে অর্ন্তভূক্ত করতে পারবে। তাদেরকে খেলা শুরুর ০৫ (পাঁচ) দিন পূর্বে অবশ্যই অন-লাইন জন্মনিবন্ধন /ছবিসহ এনআই ডি কার্ড/পার্সপোর্টের ফটোকপি/ জেএসসি/ এসএসসি সার্টিফিকেট এর সত্যায়িত ফটোকপি উপজেলা ক্রীড়া সংস্থার প্যাডে স্ব-স্ব উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার স্বাক্ষরিত করে জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিতে হবে। স্ব-স্ব উপজেলার স্থায়ী বাসিন্দা ব্যাতীত কোন খেলোয়াড়কে মাঠে খেলায় অংশগ্রহণ করতে দেয়া হবে না। খেলা চলাকালীন গোলরক্ষকসহ ০৫ (পাঁচ) জন খেলোয়াড় বদল করা যাবে। খেলার সুষ্ঠু পরিচালনা ও মাঠের নিয়মশৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে কোন খেলোয়াড়, সংগঠন বা দলের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা গ্রহন করতে হলে সার্বি পরিচালনা কমিটির সুপারিশ অনুযায়ী করতে হবে।কোন দল খেলাচলাকালীন যদি খেলতে অস্বীকৃতি জানায় বা খেলা পরিত্যাগ করে তবে উক্ত দলকে এই টুর্নামেন্ট হতে বহিষ্কার করা হবে এবং ০২ (দুই) বছর অত্র সংস্থার কোন টুর্নামেন্টে অংশগ্রহন করতে দেয়া হবে না। ২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর খেলাচলাকালীন সময়ে অংশগ্রহণকারী দলের ১৮ (আঠার) জন খেলোয়াড়, ০১ (এক) জন কোচ, ০১ (এক) জন ম্যানেজার, ও ০১ (এক) জন বলবয়সহ মোট ২১ (একুশ) জন মাঠের অভ্যন্তরে নির্ধারিত ডাগআউটে অবস্থান করবেন। এর বাইরে অতিরিক্ত কাউকেই মাঠে অবস্থান করতে দেয়া হবে না। খেলা চলাকালীন রেফারীর যে কোন সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। উক্ত বিধি ভঙ্গ কোন খেলোয়াড় বা কর্মকর্তা রেফারীর সাথে অসদাচরন করলে বা খেলা পরিচালনায় বিঘ্ন ঘটালে উক্ত খেলোয়াড় বা কর্মকর্তার বিরুদ্ধে কমিটি শান্তিমূলক ব্যবস্থা গ্রহন করতে পারবে। ২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সুষ্ঠু ও সফল ভাবে পরিচালনার লক্ষ্যে খেলা চলাকালীন কোন সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিমত পোষন করলে সে বিষয়ে ০১ (এক) ঘন্টার মধ্যে ৫  হাজার টাকা (অফেরৎযোগ্য) দাখিল সাপেক্ষে আপিল করা যাবে।

প্রাকৃতিক দূর্যোগ ব্যতিত কোন অবস্থাতেই খেলা বন্ধ থাকবে না বা খেলা তারিখ পরিবর্তন হবে না। প্রাকৃতিক দূর্যোগের কারনে খেলা নিদ্দিষ্ট তারিখে অনুষ্ঠিত না হলে পরবর্তী তারিখ ক্রমানুযায়ী পরিবর্তন করা যাবে।

সকল খেলাই বহিরাগত রেফারীচ দ্বারা পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।এই উপ-বিধি বর্হিভূত যে কোন বিষয়ে এবং এই টুর্নামেন্ট

পরিচালনায় উদ্ধৃত যে কোন পরিস্থিতির ব্যাপারে সার্বিক পরিচালনা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। এই সিদ্ধান্তের ব্যাপারে কোন প্রকার আপত্তি চলবে না।

ফম/এমএমএ/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম