পশ্চিম বিষ্ণুদীতে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট শুরু

চাঁদপুর: চাঁদপুরে মাদক ধরবোনা খেলাধুলা ছাড়বোনা। যুব সমাজকে রক্ষায় সমাজ থেকে মাদক দূর করতে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে শহরের পশ্চিম বিষ্ণুদী মাঝিবাড়ী রোড কবরস্থান সংলগ্ন খেলার মাঠে,যুবসমাজের উদ্যোগে
মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলার উদ্বোধন করেন সাবেক কাউন্সিলর চাঁন মিয়া মাঝি।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন ৯ নং-ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সমাজসেবক হারুন অর রশিদ জাকির বন্দুকশি তিনি বলেন, মাদক সমাজের ও পরিবারের জন্য একটি ভয়বহ মারণব্যাধির মত ক্ষতিকর।এমন একটি সময়ে এই খেলার আয়োজন করা হয়েছে,যখন সমাজে মাদক ছেয়েগেছে। আর এই মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধূলার বিকল্প নেই।  আমরা চাই প্রতিটা সন্তান যেন লেখা-পড়ার পাশাপাশি খেলাধুলায় সবসময় নিয়োজিত থাকে। মাদক থেকে এই সমাজকে রক্ষা করতে পারলেই সমাজের সকল অপরাধ দূর হয়ে যাবে।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মৃধা মাঝি, সমাজ সেরক, মফিজ মোল্লা, শহীদুল্লাহ চৌধুরী,মকবুল গাজী,মোঃরাজিব খান।
খেলার সার্বিক দায়িত্বে ছিলেন কাদের মাঝি,সুজন মাঝি,সাহ আলম,অপু,তাওহিদ হিমেল।  ১৬ টি দল নিয়ে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।  উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব বনাম সিনিয়র ওয়ারিয়র্স ইউনাইটেড।
ফম/এমএমএ/

মিজান লিটন | ফোকাস মোহনা.কম