জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ফরিদগঞ্জ

চাঁদপুর : চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পাইনালে উঠল ফরিদগঞ্জ উপজেলা।

বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩ টায় জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় টুর্নামেন্টের প্রথম
সেমিফাইনালে অংশ নেয় ফরিদগঞ্জ উপজেলা বনাম মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থা।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় মুখমুখি হবে সদর উপজেলা বনাম মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা।

খেলার শুরুতেই উভয় উপজেলার খেলোয়াড়রা পাল্টাপাল্টি আক্রমন করেন গোল দেওয়ার জন্য। কিন্তু গোল শূন্যভাবেই প্রথমার্ধের খেলা শেষ হয়।

খেলার দ্বিতীয়ার্ধে টুর্নামেন্টের শক্তিশালি ফরিদগঞ্জ উপজেলা দলের খেলোয়াড়রা গোল করে দলকে ফাইনালে নেওয়ার লক্ষ্যে অনেকটা আক্রমনাত্মক খেলায় মেতে উঠেন মতলবের সাথে। দ্বিতীয়ার্ধের শুরুতে ফরিদগঞ্জের ৬নম্বর জার্সি পরিহিত ফুটবলার পুষ্পের জমজ গোলে ফরিদঞ্জ এগিয়ে যায় জোড়া গোলে এগিয়ে যায় তার দল। এর কিছুক্ষণ পর মতলবের অধিনায়ক সাগর এক গোল করেন। রেফারির শেষ বাঁশি বাজা পর্যন্ত ২-১ গোলে জয়লাভ করে ফাইনালে উঠে।

ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড়রা হলেন- মারুফ হোসেন, রেজাউল করিম, রহিম গাজী, রবিউল ইসলাম, তারিকুল ইসলাম, সাহাদাৎ হোসেন, সোহেল রানা বাবু, আনন্দ চন্দ দে, তমাল কুমার রায়, নাজমুল হাসান রাকিব, ইয়াসিন হোসেন সজীব। অতিরিক্ত খেলোয়াড়, হামিম, ওমর ফারুক, মোশারফ হোসেন, রিমন চন্দ রায়, তারেক হোসেন ও সাদনান হোসেন।

মতলব দক্ষিণ উপজেলা খেলোয়াড়রা হলেন- নুরুজ্জামান উদয়, সাগর চন্দ দাস, আরিফ হোসেন, শাতন, সাঈদ তালুকদার, ফারদিন ইসলাম রিফাত, ওমর ফারুক, জুনাইদ আহমেদ আকাশ, সোহেল রানা, রতন চন্দ সরকার। অতিরিক্ত খেলোয়াড় হলেন- তানভির আহমেদ, ইসলাম জান ইমন, দুর্জয় চন্দ দাস, নাজমুল ইসলাম শাতন, জুবায়েদ আহম্মেদ, ফাহিম ঢালী ও তৌহিদুল ইসলাম সাফিন।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম