ঢাকায় এপিএল ক্রিকেট লীগে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির জয়লাভ

ঢাকা: ঢাকা ফার্মগেট ক্লেমন ইন্দিরা ক্রিকেট মাঠে অ্যাডভোকেট প্রিমিয়ার ক্রিকেট লীগে জয় পেয়েছে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি।

শনিবার  (১৪ নভেম্বর) দুপুরে চাঁদপুরের দলটি ঢাকা বার ডমিনিয়ন দলের সাথে ৮ উইকেটে জয়লাভ করে।

টসে জয়লাভ করে ঢাকার দলটি ব্যাটিংয়ে নামেন। নির্ধারিত ১০ ওভারে তারা ৫ উইকেট হারিয়ে ১২৬ রান করেন।

জবাবে চাঁদপুরের দলটি ১২৭ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামেন। তারা ৮ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে ১৩২ রান করে।‌ দলের পক্ষে ব্যাট হাতে সুমন সরকার জয় ৩৫, রেদওয়ান ২৫ , রাহিম রুবেল ২৪, আবির ১৭ ও রিয়াদ ১১ রান করেন। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন চাঁদপুরের সুমন সরকার জয়।

এর আগে চাঁদপুরের দলটি সকাল ৯ টায় একই ভেন্যুতে খেলতে নামেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাথে। চাঁদপুরের দলটি ৪ উইকেটে হেরে যায়।
একই ভেন্যুতে রাত নয়টায় চাঁদপুর খেলতে নামেন রুলা’র সাথে।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ক্রিকেট দল: আবির হায়াত, কাউসার হোসেন ,রিয়াদ হোসেন মূনতাসির , রহিম রুবেল, ফয়সাল জিলানী ,মহিউদ্দিন, সুমন সরকার জয় ,রেদওয়ান ,আব্দুস সালাম, শিবলী, আবুবক্কর মুন্না, আবুল বাশার সুমন, সাকিব পাটোয়ারী, সৈকত ও আবু বকর। টিম ম্যানেজার- ইয়াসিন আরাফাত ইকরাম। সমন্বয়কারী বদরুল আলম চৌধুরী ও ব্যারিস্টার শাহরিয়ার আহম্মেদ শাওন ।

ফম/এমএমএ/

স্পোর্টস রিপোর্টার | ফোকাস মোহনা.কম