।। মতলব দক্ষিণের সাথে লড়বে শাহারাস্তি উপজেলা ।।
চাঁদপুর: ১৩ নভেম্বর শুক্রবার চাঁদপুর স্টেডিয়ামে শুরু হচ্ছে২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। বিকেল পৌনে ৩ টায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর ৩ আসনের (সংসদ সদস্য ) শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি।
জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনা এই টুর্নামেন্টে অংশ নিয়েছে জেলার আট উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল দল। উদ্বোধনী ম্যাচে আজ শুক্রবার বিকেল পৌনে তিনটায় মুখোমুখি হবে মতলব দক্ষিণ ও শাহারাস্তি উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল দল।
জেলা ক্রীড়া সংস্থার সূত্র জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম ও সিভিল সার্জন ডাঃ নুর আলম দীন।
সভাপতিত্ব করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য মোঃ একরামুল ছিদ্দিক।
টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর মধ্যে ক গ্রুপে রয়েছেন:- মতলব দক্ষিণ ,ফরিদগঞ্জ, মতলব উত্তর ও চাঁদপুর সদর উপজেলা। খ গ্রুপে রয়েছে শাহারাস্তি, হাজীগঞ্জ ,কচুয়া ও হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল দল।
ফম/এমএমএ/চৌইই/


