কচুয়া (চাঁদপুর): কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও এবং নৈরাজ্যের প্রতিবাদে কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড.আনম এহছানুল হক মিলন এমপি ,কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী সদস্য ও মহিলা দলের সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবী,উপজেলা বিএনপির সভাপতি মোঃ খায়রুল আবেদীন স্বপনের নির্দেশে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে বাতাবাড়িয়া বাজার ও গুলবাহার বাজারে মিছিলটি অনুষ্ঠিত হয়।
এসময় ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মামুন বেপারীর পরিচালনায় বক্তব্য রাখেন, ছাত্রদল নেতা ফয়সাল আহমেদ, নাইম ইসলাম,ফাহিম,শামীম ও সাকিবসহ স্থানীয় ছাত্রদলের অংশ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে নেতারা আওয়ামী লীগের অপতৎপরতা-নৈরাজ্য অব্যাহত থাকলে দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিনা কারণে বিগত ১৭ বছর আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অত্যাচার-নির্যাতন-নিপীড়ন চালিয়েছে। অসংখ্য মিথ্যা মামলা দিয়েছে, বাড়ি-ঘরে হামলা চালিয়েছে, ব্যবসাপ্রতিষ্ঠান লুটপাট করেছে।
নেতারা আরো বলেন, গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলেও তারা বহালতবিয়তে ঘুরে বেড়াচ্ছে। আমাদের এ উদারতাকে যদি দুর্বলতা মনে করে আওয়ামী ফ্যাসিস্টরা ষড়যন্ত্র করে, আমরা আর ছাড় দেব না।
ফম/এমএমএ/



