
চাঁদপুর: চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম শনিবার (১ আগস্ট) দুপুরে মতলব উত্তর ও বিকেলে মতলব দক্ষিণ ডাকবাংলার উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি ডাকবাংলার বিভিন্ন কাজের দিক নির্দেশনা এবং কাজ দ্রুত সমাপ্ত করার জন্য নির্দেশ দেন। এছাড়া তিনি সংসদ সদস্য মোহাম্মদ জালাল উদ্দিন নেতৃত্বে প্রাইমারি শিক্ষক সমাবেশে অংশ নেন ।
তাছাড়া জেলা পরিষদ প্রশাসক মতলব উত্তর উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে সংসদ সদস্যদের জন্য বরাদ্দ অফিস কক্ষের ফিতা কেটে উদ্বোধন করেন।এ অনুষ্ঠানে সংসদ সদস্য মোহাম্মদ জালাল উদ্দিন, বাংলাদেশ কল্যাণ ট্রাস্টের এমডি মো. মাহবুবের রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি, সহকারি কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, অফিসার ইনচার্জ কামরুল হাসান, জেলা বিএনপির সদস্য আলমগীর সরকারসহ দলের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে জেলা পরিষদের প্রশাসক সংসদ সদস্য মোহাম্মদ জালাল উদ্দিনের সাথে জেলা পরিষদসহ বিভিন্ন বিষয়ে সম্পর্কে মতবিনিময় করেন
ফম/এমএমএ/



