মতলব (চাঁদপুর): চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ ৩ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।
সোমবার (২৬ অক্টোবর ) গ্রেপ্তাকৃত আসামীদের আদালতে প্রেরণ করেছে। এরআগে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিকের সার্বিক নির্দেশনায় মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৫ অক্টোবর রাতে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, এসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার চর পয়ালী মিরামা এলাকায় অভিযান চালিয়ে নারায়নপুর ইউনিয়নের মিরামা তালুকদার বাড়ির সিরাজ তালুকদারের ছেলে রিপন তালুকদার(৩০)কে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে।
একইদিনে অপর একটি অভিযানে এসআই শুভজিত পাল সঙ্গীয় ফোর্স নিয়ে চর পয়ালী ভূঁইয়া বাড়ি এলাকা থেকে খাদেরগাঁও ইউনিয়নের পুটিয়া গ্রামের মো. সোবহান পাঠানের ছেলে মো. মনির পাঠান(৪৫)কে গাঁজাসহ গ্রেপ্তার করে।
অপর অভিযানে ২৬ অক্টোবরএএসআই একেএম মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে নায়েরগাঁও গ্রামের সুকুমার চন্দ্র দাসের ছেলে শুভঙ্কর চন্দ্র দাস(৪৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামীদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, অপরাধী কেউ পার পাবে না। অপরাধ ও মাদক নির্মুলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/


