
কচুয়া (চাঁদপুর): আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কচুয়া উপজেলা মহিলা ভাইস- চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনা শীর্ষে রয়েছে শান্তা ইসলাম পপি।
শান্তা ইসলাম পপি কচুয়া উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব রয়েছেন। তিনি একজন দক্ষ নারী নেত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়,শান্তা ইসলাম পপি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন। এলাকার নারী উন্নয়ন, শিক্ষা প্রসার এবং অসহায় মানুষের কল্যাণে কাজ করার আগ্রহ থেকেই তিনি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।
শান্তা ইসলাম পপি বলেন, আমি দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে জড়িত থেকে মানুষের সেবা করার চেষ্টা করছি। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হলে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড.আনম এহছানুল হক মিলন এমপি ও কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী সদস্য ও মহিলা দলের সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবী আপার পরামর্শ ও দিকনির্দেশনা নিয়ে কচুয়া উপজেলা উন্নয়ন, বিশেষ করে নারী ও অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণে কাজ করতে চাই।
তিনি আরও বলেন, এলাকার জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন থাকলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবেন।
এদিকে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে তার প্রার্থিতা নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে এবং অনেকেই তাকে সমর্থন জানাচ্ছেন।
ফম/এমএমএ/



