সরকারি জায়গা ছেড়ে দিয়ে দেয়াল করার অভিযোগ!

চাঁদপুর: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সীমানা প্রাচীর নির্মাণ করার সময় সরকারি সম্পত্তি ছেড়ে দিয়ে কাজ করার বিষয় অভিযোগ উঠেছে। ওই স্থানে সরাসরি দেয়াল না করে একটি স্থানীয় চক্র সরকারি জায়গা বাদ দিয়ে ওই জায়গার দাবী করা ব্যাক্তির কাছ থেকে অনৈতিকভাবে টাকা নেয়ার বিষয়টি জানিয়েছেন একাধিক ব্যাক্তি।

তবে অভিযুক্ত ব্যাক্তি মিরন মিজি জানান ওই সম্পত্তির মালিক তার আত্মীয় আলফাজ বেগম। উপজেলা নির্বাহী কর্মকর্ত জানালেন সরকারি সম্পত্তি ছাড়ার প্রশ্নই আসে না। তিনি অসুস্থ্য। সুস্থ্য হলে উপজেলা পরিষদের ম্যাপ দেখে বিষয়টি খতিয়ে দেখবেন।

সরেজমিন উপজেলা পরিষদের উত্তর ও পূর্ব কোনে গিয়ে দেখাগেছে দেয়াল নির্মাণের কাজ চলছে। ওই স্থানে কোনা করে জায়গা ছেড়ে দিয়ে দেয়াল নির্মাণের জন্য কাজ করা হচ্ছে।

স্থানীয় লোকজনই নির্মাণ কাজ করছেন। তাদের মধ্যে কয়েকজন জানান, এই জায়গা ব্যাক্তি মালিকানা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান কবির হোসেন থাকতে এই জায়গা আলফাজ বেগমকে বুঝিয়ে দিয়েছেন। এখন আবার নতুন করে এই জায়গান নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, মিরান মিজি, নাসির ও জিসান নামে তিন ব্যাক্তি আলফাজ বেগমকে দুই শতাংশ জায়গা পাইয়ে দিবেন বলে ৩লাখ টাকা নিয়েছেন।

এই বিষয়ে অভিযুক্তদের মধ্যে মিরান মিজি বলেন, টাকা নেয়ার প্রশ্নই আসে না। এসব তথ্য সঠিক না। ওই জায়গার মালিক আমার আত্মীয়। এ ছাড়া আর কিছুই না।

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে.এম. ইশমাম বলেন, দেয়াল নির্মাণ কাজ যেখানে হচ্ছে অসুস্থ থাকায় তিনি সরেজমিন দেখতে পারছেন না। উপজেলা পরিষদের চারপাশেই সীমানা প্রাচীর করার উদ্যোগ নেয়া হয়েছে। কয়েকজন বাসিন্দা আমার সাথে দেখা করেছেন, সীমানার সাথে তাদের সম্পত্তি আছে। একইভাবে আলফাজ বেগম নামে ওই নারীর সম্পত্তির বিষয়টি আলোচনা হচ্ছে। তবে সরকারি জায়গা বাদ দেয়ার প্রশ্নই আসে না। ম্যাপ দেখে সব কাজ করা হবে। কেউ দখল করে রাখলেও সেই বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফম/এমএমএ/