মৌলভীবাজারে বুধবার চাঁদপুর জেলা দল খেলবে কিশোরগঞ্জের সাথে

চাঁদপুর: মৌলভীবাজারে ইয়ং টাইগার্স জাতীয় অনূর্ধ্ব ১৮ ক্রিকেট টুর্নামেন্টে আজ প্রথম ম্যাচে খেলতে নামে চাঁদপুর জেলা ক্রিকেট দল।

২৫ নভেম্বর  বুধবার চাঁদপুর খেলবে কিশোরগঞ্জ জেলা ক্রিকেট দলের সাথে। চাঁদপুর জেলা দল একই ভেন্যুতে ২৭ শে নভেম্বর খেলবে সিলেটের সাথে এবং ৩০ নভেম্বর খেলবে সুনামগঞ্জ জেলা ক্রিকেট দলের সাথে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট প্রতিযোগিতা ২০২৬–২৭
খেলায় নিয়ে চাঁদপুর জেলা দলের প্রধান কোচ পলাশ কুমার সোমের সাথে এ প্রতিবেদকের আলাপকালে তিনি বলেন, আমরা মঙ্গলবার সকালে এসে পৌঁছেছি মৌলভীবাজার। বিকেলে কিছুটা অনুশীলন করেছি।
আশাকরি প্রাকৃতিক পরিবেশ ও খেলোয়াড়রা যদি তাদের ধারাবাহিকতা ধরে রাখতে পারে তাহলে ইনশাল্লাহ আমরা প্রথম ম্যাচে জয়লাভ করব।

চাঁদপুর জেলা দলের খেলোয়াড়রা হলেন – ফারহান মাহাতাব, সাব্বির হোসেন, সিয়াম খান, সানজিদ ইসলাম, তাহমিদ হাসান, আবরার রশিদ শাফি, আতিকুর রহমান ,মিয়াদ খান ,ফারদিন হোসাইন ,নীরব মাহমুদ, জুনায়েদ , আল-ফাহিম, আরিয়ান খান, তাওহীদ ও জহির। কোচ পলাশ কুমার সোম। ম্যানেজার – শাওন।

ফম/এমএমএ/চৌইই/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম