চাঁদপুর: ইয়ং টাইগার্স জাতীয় অনূর্ধ্ব ১৮ ক্রিকেট টুর্নামেন্টে খেলার লক্ষে মৌলভীবাজার গেলেন চাঁদপুর জেলা অনূর্ধ্ব ১৮ ক্রিকেট দল।
চাঁদপুর জেলা দলের খেলোয়াড় ও কর্মকর্তারা ২৩ নভেম্বর ২০২৬ সোমবার রাত সাড়ে সাতটায় মৌলভীবাজারের উদ্দেশে রওনা করেন। দলটির রওনার পূর্বে চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি প্যাভিলিয়নে দলের জার্সি উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জয়নাল আবেদীন জনু, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হাসান আল জায়েদ রিফাই, জেলা ক্রীড়া অফিসার আফাজ উদ্দিন,দলের কোচ পলাশ কুমার সোম সহ ক্রিকেটাররা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট প্রতিযোগিতা ২০২৬–২৭ খেলায় চাঁদপুরে দলটি আগামী ২৫ নভেম্বর মুখোমুখি হবেন কিশোরগঞ্জের সাথে।
দলের প্রধান কোচ পলাশ কুমার সোমের সাথে এ প্রতিবেদকের আলাপকালে তিনি বলেন,আমাদের প্রত্যাশা, খেলোয়াড়রা নিজেদের সর্বোচ্চ সামর্থ্য, শৃঙ্খলা, পরিশ্রম ও দলীয় চেতনার মাধ্যমে চাঁদপুর জেলার সম্মান ও সুনাম অক্ষুণ্ণ রাখবে। আমরা সকলের দোয়া চাই।
ফম/এমএমএ/চৌইই/


