পুরানবাজারে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের গ্ৰান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ

চাঁদপুর:  চাঁদপুর শহরের পুরানবাজারে ৩নং ওয়ার্ডে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের গ্ৰান্ড ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে উৎসবমুখর পরিবেশে নূরিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই আয়োজন করা হয়। ফাইনাল খেলায় মুনলাইট ক্লাবকে ৬-১ গোলে পরাজিত করে ভাই বন্ধু স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে।

খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের হাতে ট্রফি এবং নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ। এতে চ্যাম্পিয়ন দলকে ৩০ হাজার টাকা এবং রানার আপ দলকে ১৫ হাজার টাকা প্রাইজমানি দেয়া হয়। টুর্নামেন্টে মোট ১২ দল অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামছুল আলম সূর্য।‌ ব্যাবসায়ী ও বিএনপি নেতা হারুন হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিউদ্দিন আহমেদ বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কায়সার হামিদ, যুগ্ম আহ্বায়ক হুমায়ূন আহমেদ কাউসার।

বক্তারা বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, শৃঙ্খলা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশেও খেলাধুলা কার্যকর ভূমিকা রাখে।

বক্তারা আরো বলেন, আমাদের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তরুণ সমাজকে ক্রীড়া মুখি করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ভাই মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং বিরোধী নানা কার্যক্রম করে যাচ্ছেন। আমরা চাই চাঁদপুরের প্রতিটি পাঢড়া মহল্লা এমন মাদকবিরোধী ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ড নিয়মিত আয়োজন করা হোক। আয়োজকদের এ মহৎ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিচ্ছি।

ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহম্মেদ থানায় পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মানিক বেপারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রিয়াদ ছৈয়াল, টুর্নামেন্টের আয়োজক জাহিদ, জাবেদ, সাকিব, রহিম ও স্বাধীনসহ‌ এলাকার ক্রীড়াপ্রেমি গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোবারক, ইমরান, রাহাদ, রায়হান, মুন্না, সিয়াম, সজিব, স্বপন, ফাহিম, ইমন, ছোট সিয়াম, শান্ত, রিয়াদ হোসেন, জোহান, মাহাদী ও ইবু।

ফম/এমএমএ/

আশিক বিন রহিম | ফোকাস মোহনা.কম