ষাটনল ইউনিয়ন যুবদলের সভাপতি মাহাবুব আলমের প্রতিবাদ সভা

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোঃ মাহাবুব আলম মিয়াজীর নামে মিথ্যা তথ্য প্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ আগষ্ট)  সন্ধ্যায় উপজেলার বাবু বাজারে আয়োজিত প্রতিবাদ সভায় তার বক্তব্য তুলে ধরেন তিনি।

এসময় মাহাবুব আলম বলেন, আমার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে কোন অভিযোগ নেই। আমি জাতীয়তাবাদের আদর্শে রাজনীতি করি। কিন্তু গত ২২ আগষ্ট জেলেদের নিয়ে হাডুডু খেলা নিয়ে একটি ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। ওই ঘটনা কেন্দ্র করে আমাকে যে জড়িয়ে মামলা দেওয়া হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা মামলা। আমার বিরুদ্ধে বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রচার করা হয়েছে তার প্রতিবাদ জানাই।

আরো পড়ুন>>যুবদল নেতাদের বিরুদ্ধে জেলেকে মারধর করার অভিযোগ !

তিনি আরো বলেন, মূলত ঘটনা হলো উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে আয়োজিত হাডুডু খেলায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে করা হয়। এই বিষয়টি নিয়ে একটি মারামারি হয় যা আমি অবগত নয়। ইমান আলী ও ফুলচাঁন তারা দুজনই জেলে প্রতিনিধি। অথচ বলা হয়েছে তারা নাকি মৎস্য অফিসের ষ্টাফ। মূলত আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই এই মিথ্যা মামলা সাজানো হয়েছে। আমি চাঁদপুর জেলা ও মতলব উত্তর উপজেলা যুবদলের প্রতি অনুরোধ করব ঘটনাটি সঠিকভাবে তদন্ত করে আমার পদপদবী সম্মানের সাথে ফিরিয়ে দিবেন।

আরো উপস্থিত ছিলেন, ষাটনল ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আঃ সালাম মিয়াজী, সদস্য ফারুক হোসেন, ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইয়াছিন, ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সাকিব হোসেন প্রমুখ।

ফম/এমএমএ/আরাফাত/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম