চাঁদপুরে ৪২ বিধবা নারীকে খাদ্যসহায়তা দিলেন যুবদল নেতা সোহেল গাজী

চাঁদপুর: অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম সোহেল গাজী। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় দফায় চাঁদপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের আরও ৪২ জন অসহায় বিধবা নারীর মাঝে খাদ্যসহায়তা বিতরণ করেছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে কামরুল ইসলাম সোহেল গাজীর নিজস্ব অর্থায়নে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেক বিধবা নারীকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল ও ২ কেজি আলু দেওয়া হয়।
খাদ্যসহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন পৌর ৪নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি সেলিম মুন্সি, সাংগঠনিক সম্পাদক মো. জামাল মোল্লা, ইউনিট বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাক্তার মোহাম্মদ কাশেম গাজী, পৌর ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি শিমুল তালুকদার, সাধারণ সম্পাদক ফয়সাল ইসলাম রবিন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক রাসেল রাঢ়ী, সাবেক সহ-সভাপতি আলমগীর বেপারী, পৌর ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আছলাম হোসেন এমদাদ, সাধারণ সম্পাদক আল আমিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক রাজন আখন্দ, সদস্য বশির আহমেদ গাজীসহ স্থানীয় নেতাকর্মীরা।
এ সময় কামরুল ইসলাম সোহেল গাজী বলেন, সমাজের অসহায় ও স্বামীহারা নারীরা নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জীবনযাপন করেন। তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করার লক্ষ্যেই ব্যক্তিগত উদ্যোগে এই খাদ্যসহায়তা কার্যক্রম হাতে নিয়েছি। মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে থাকতে চাই। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করব।
উল্লেখ্য, চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক  মো. কামরুল ইসলাম সোহেল গাজীর ব্যক্তিগত অর্থায়নে পৌরসভার ৪নং ওয়ার্ডে দুই দফায় মোট ১১৭ জন অসহায় বিধবা নারীর মাঝে খাদ্যসহায়তা বিতরণ করা হয়েছে। প্রত্যেককে ১০ কেজি চাল, ১ কেজি ডাল ও ২ কেজি আলু প্রদান করা হয়।
স্থানীয়দের মতে, সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ শুধু তাদের সাময়িক খাদ্যসংকটই লাঘব করে না, বরং সমাজে সহমর্মিতা, মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাবও জাগ্রত করে।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম