চাঁদপুর: বাংলার লোকসংস্কৃতির চর্চা, বিকাশ ও সংরক্ষণের প্রত্যয়ে চাঁদপুরে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘লোকা’র আত্মপ্রকাশ ঘটেছে। ‘বাংলার লোকসংস্কৃতি চর্চায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংগঠনটির ২৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শরীফ উদ্দিন পলাশ এবং সাধারণ সম্পাদক হয়েছেন সিয়াম খান।নবগঠিত ২৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি প্রফেসর আলমগীর হোসেন বাহার ও মো. লিটন গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক স্বাধীন দত্ত ও মাকসুদা ইসলাম হ্যাপি, কোষাধ্যক্ষ পিপল চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক হৃদয় চন্দ্র কর্মকার, সহ-সাংগঠনিক সম্পাদক মরিয়ম মাহি, দপ্তর সম্পাদক আফসানা পাটোয়ারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী আজিজুল হাকিম নাহিন, প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক অপর্ণা দে এবং অনুষ্ঠান বিষয়ক সম্পাদক সুমাইয়া সূচনা।
কার্যনির্বাহী সদস্য-দিপা সাহা, ঐশি দাস, হৃদিকা বিশ্বাস রিয়া, মৃত্তিকা বিশ্বাস রাধিকা, মিতু ধর, নিপা সাহা স্নিগ্ধা, তৃনা বনিক, প্রিয়ন্তী রহ্মিত, বিকাশ দে ও আইরিন বৃষ্টি।
সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মাঈনুদ্দিন লিটন ভুঁইয়া।
সংগঠনটির উদ্যোক্তারা জানিয়েছেন, বাংলার সমৃদ্ধ লোকসংস্কৃতির ঐতিহ্যকে ধারণ ও লালন করা, নতুন প্রজন্মের মধ্যে লোকজ সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি, লোকসংস্কৃতির বিকাশ ও সংরক্ষণ এবং বিভিন্ন লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করাই হবে ‘লোকা’র মূল লক্ষ্য ও উদ্দেশ্য। পাশাপাশি দেশীয় সংস্কৃতির নানা উপাদান চর্চা ও প্রসারে সংগঠনটি নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করবে।
ফম/এমএমএ/


