মতলব উত্তরে মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনালে মোল্লা একাদশ

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর স্পোর্টস ক্লাব ও ঘনিয়ারপাড় স্পোর্টস ক্লাবের উদ্যোগে আয়োজিত মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবল টূর্ণামেন্ট ২০২৬ এর সেমিফাইনাল খেলায় বিজয় লাভ করে ফাইনাল উঠেছে মোল্লা ইমন একাদশ।

বুধবার (২৪ জুন) বিকালে ঘনিয়ারপাড় উপজেলা পরিষদ মাঠে সেমিফাইনালের প্রথম ম্যাচে মোল্লা ইমন একাদশ বনাম সাদুল্লাপুর ইউনিয়ন একাদশ খেলায় অংশগ্রহন করে। খেলায় ১-০ গোলে মোল্লা ইমন একাদশ জয়ী হয়।

প্রধান অতিথি হিসেবে খেলা উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার। তিনি বক্তব্যে  বলেন, যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। আলমগীর সরকার আরো বলেন, মাদক যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তরুণদের সুস্থ বিনোদন ও শারীরিক-মানসিক বিকাশের জন্য খেলাধুলার বিকল্প নেই। যুবসমাজ যত বেশি মাঠমুখী হবে, ততই তারা মাদক ও অপরাধ থেকে দূরে থাকবে।

তিনি বলেন, মতলব উত্তর স্পোর্টস ক্লাব ও ঘনিয়ারপাড় স্পোর্টস ক্লাবের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার ঘটলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম মামুন, ছেংগারচর সরকারি কলেজের সহকারী অধ্যাপক কামাল হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক শাহ আলম লস্কর প্রমুখ।

 পৃষ্ঠপোষকতায় ছিলেন উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস ইসলাম সোহেল। খেলাটি সঞ্চালনা করেন পৌর বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক নুর নবী মোল্লা। খেলা উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে।

এ সময় মতলব উত্তর স্পোর্টস ক্লাব ও ঘনিয়ারপাড় স্পোর্টস ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/আরাফাত/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম