ঢাকায় অনূর্ধ্ব ১৮ ক্রিকেট টুর্নামেন্টে ক্লীন চাঁদপুর ক্রিকেট একাডেমির জয়

কুমিল্লা স্টার একাডেমির সাথে জয়লাভ কারী ক্লীন চাঁদপুর ক্রিকেট একাডেমীর খেলোয়াড়রা।

ঢাকা: ঢাকা সিটি ক্লাব মাঠে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৮ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে ও‌জয় পেয়েছে লীন চাঁদপুর ক্রিকেট একাডেমি।

সোমবার  (৯ নভেম্বর) চাঁদপুরে ক্লাবটি মুখোমুখি হয় কুমিল্লা স্টার একাডেমীর সাথে।

প্রথমে টস জিতে ফিল্ডিং এ সিদ্ধান্ত নেয় ক্লীন চাঁদপুর ক্রিকেট একাডেমি ।‌কুমিল্লা স্টার ক্রিকেট একাডেমি অনূর্ধ্ব-১৮ দল প্রথমে ব্যাট করে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে১২৩ রান করে।

ক্লীন চাঁদপুর ক্রিকেট একাডেমী অনূর্ধ্ব-১৮ দলটি ১২৪ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামেন । তারা ১৬‌ ওভার ২ বলে‌ ৩ উইকেট হারিয়ে জয়লাভ করে মাঠ ছাড়েন । দলের পক্ষে জুনায়েদ ৫১ রান করে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়।

এর আগে ৮ নভেমবর ২০২৬ঢাকার মিরপুর পল্লবীস্থ সিটি ক্লাব গ্রাউন্ডে ‘সিটি ক্লাব একাডেমি কাপ ইউ-১৮ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’-এ দুর্দান্ত ও রোমাঞ্চকর জয় দিয়ে শুভসূচনা করেছে ক্লিন চাঁদপুর ক্রিকেট একাডেমি।

ফম/এমএমএ/চৌইই/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম