ঢাকায় অনূর্ধ্ব ১৮ ক্রিকেট টুর্নামেন্টে ক্লীন চাঁদপুর ক্রিকেট একাডেমি গ্রুপ চ্যাম্পিয়ন

ঢাকা: ঢাকা সিটি ক্লাব মাঠে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৮ ক্রিকেট টুর্নামেন্টে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ক্লীন চাঁদপুর ক্রিকেট একাডেমি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ক্লীন চাঁদপুর ক্রিকেট একাডেমী অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দল মুখোমুখি হয় বনানী ক্রিকেট ক্লাবের সাথে।

বনানী ক্রিকেট ক্লাব ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ১৭২ রান রান সংগ্রহ করে ।জবাবে ‌ক্লীন চাঁদপুর ক্রিকেট একাডেমী অনূর্ধ্ব -১৮ ক্রিকেট দল ১৫ ওভার ৩ বলে ১৭৩ রান‌ করে । দলের পক্ষে ব্যাট হাতে
শামীম ৭১ ,রাতুল ৩২, রিফাত ২৫ ও সাব্বির ৩১রান‌ করে।‌

বৃহস্পতিবার রাতে একাডেমীর কোচ ও ক্রিকেটার পলাশ কুমারের সাথে আলাপ কালে তিনি এই প্রতিবেদককে জানান চার ম্যাচ খেলে আমরা চার ম্যাচে জয়লাভ করি এবং গ্রুপ চ্যাম্পিয়ন হই । আমরা যেন কোয়াটার ফাইনাল ও সেমিফাইনাল খেলায় জয়লাভ করে ফাইনালে যেতে পারে এজন্য চাঁদপুরবাসীর কাছে আমরা দোয়া চাই।‌ আমাদের সাথে আমাদের একাডেমীর কর্মকর্তা ফয়সাল খান, শেখ মনজুরুল কাদের সোহেল ভাইসহ অনেকেই উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম