হাজীগঞ্জ (চাঁদপুর): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হকের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়ছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা রিটার্ণিং অফিসার মোহাম্মদ ইবনে আল জায়েদ হোসেনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মো. মনিরুজ্জামান মনির।
এ সময় সদস্য সচিব এম এ রহিম পাটওয়ারী, যুগ্ম আহবায়ক এম এ নাফের শাহ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সরোয়ার হোসেন ভুলু, নুর নবী সম্রাট উপস্থিত ছিলেন।
কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আরেফিন রায়হান।
ফম/এমএমএ/



