চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তি পৌর এলাকায় ফুটপাত অবৈধভাবে দখল করে ব্যবসা করে আসছিলে এক শ্রেণির ব্যবসায়ী। যার ফলে ছোট এই শহরে অধিকাংশ সময় যানজট লেগেই থাকত। এতে ভোগান্তিতে পড়তে হয়েছে উপজেলা সদরে প্রয়োজনে আসা শত শত মানুষ। নাগরিকদের অভিযোগের ভিত্তিতে অবৈধ দখলমুক্ত করতে অভিযান অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন।
তারই ধারাবাহিকতায় রোববার (৮ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এর নির্দেশনায় সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শাহরাস্তি পৌরসভার কালীবাড়ি বাজার এলাকায় ফুটপাত দখলমুক্ত করার জন্য অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
তিনি বলেন, শাহরাস্তি পৌরসভার সহায়তায় সরকারি রাস্তা দখলমুক্ত করার জন্য অবৈধ স্থাপনা সরিয়ে ফেলা হয়। অভিযানে স্থানীয় সরকার েেপৗরসভা) আইনের সংশ্লিষ্ট ধারায় ৫টি মামলায় অর্থদণ্ড প্রদান করা হয়। এর ধারাবাহিকতায় অন্যান্য বাজারে অবৈধ দখল উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে বলে জানান এই কর্মকর্তা।
ফম/এমএমএ/


