হাজীগঞ্জে ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় স্ত্রীকে মারধর, অতঃপর…

 হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরে হাজীগঞ্জে ইয়াবা বিক্রি ও সেবনে বাধা দেওয়ায় স্ত্রীকে একাধিকবার মারধরের অভিযোগ উঠেছে স্বামী মো. মহসিনের বিরুদ্ধে। এতে অভিমানে কিটনাশক প্রান করে নিজের জীবন বিসর্জন দিয়েছেন স্ত্রী নাছিমা আক্তার (২৬) নামের ওই গৃহবধূ।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় হাজীগঞ্জ পৌরসভাধীন ৭নং ওয়ার্ড টোরাগড় এলাকার সিরাজ খাঁন বাড়িতে এঘটনা ঘটে। অভিযুক্ত স্বামী ওই বাড়ির মৃত ফজর আলীর ছেলে। সে টোরাগড় এলাকার চিহৃিত ও একাধিক মাদক মামলার আসামি।

জানা গেছে, দাম্পত্য জীবনের শুরুতেই স্বামী মহসিন অটোরিকশা চালক ছিলেন। এরপর সে মাদক সেবন জড়িত হয়ে মাদক বিক্রি শুরু করে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে নিয়মিত ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। সবশেষ শুক্রবার সকালে তাদের মধ্যে বিবাদ হলে স্ত্রীকে একাধিকবার প্রহার করেন স্বামী মহসিন।

এরপর অভিমানে এদিন সন্ধ্যায় কীটনাশক প্রাণ করেন নাছিমা বেগম। এসময় পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে নিজ বাড়ি থেকে পালিয়ে যান স্বামী মহসিন।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভুঁইয়া বলেন, খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম