চাঁদপুরে যাত্রীবাহী বাস থেকে তিন মাদককারবারি গ্রেপ্তার

চাঁদপুর :  চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মাদক বিরোধী অভিযান পরিচালনা করে যাত্রীবাহী আয়ান পরিবহন থেকে অন্তর হোসেন খান (২৮), মো. নিঝুম চৌধুরী (৩২) ও মো. রাকিবুল ইসলাম (৩৩) নামে ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে শহরের বাবুরহাট এলাকায় জিএম ফজলুল হক এর বাড়ীর সামনে পাকা রাস্তার ওপর ওই বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।

বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানাগেছে।

গ্রেপ্তার অন্তর শহরের পুরান বাজার মেরকাটিজ রোড খান বাড়ির মনির হোসেন খানের ছেলে, নিঝুম বকুলতলা রোড পালবাজার এলাকার মৃত হাসান চৌধুরীর ছেলে এবং রাকিবুল শহরের ১৫ নম্বর ওয়ার্ড তরপুরচন্ডী এলাকার তাহের মিজির ছেলে।

চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, পুলিশ সুপারের নির্দেশে এই অভিযান পরিচালিত হয়। গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জুয়েল রেজা সঙ্গীয় ফোর্স নিয়ে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা হয়েছে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম