চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের আহ্বায়ক কমিটি গঠন

আহ্বায়ক শরীফ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মোবারক শিকদার ও পিএম বিল্লাল

আহ্বায়ক শরীফ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মোবারক শিকদার ও পিএম বিল্লাল। (বাম থেকে)।

চাঁদপুর: চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের পুরাতন কমিটি বিলুপ্তি করে ১৩ সদস্যের একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) বিকালে চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের কার্যালয়ে চর্চা কেন্দ্রের সভাপতি তপন সরকারের সভাপতিত্বে এক সভা অনু্িষ্ঠত হয়।

সভায় সর্বসম্মতি ক্রমে শরীফ চৌধুরীকে আহ্বায়ক এবং মোবারক হোসেন শিকদার ও পিএম বিল্লাল হোসাইনকে যুগ্ম আহ্বায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সম্মানিত সদস্যরা হলেন যথাক্রমে : শহীদ পাটওয়ারী, তপন সরকার, মাহবুব আলম, জহির উদ্দিন বাবর, কেএম মাসুদ, এমআর ইসলাম বাবু, সোমা দত্ত, রাশেদুল রাব্বী, সুলতানা আক্তার ও হারুনুর রশিদ ডাক্তার।

সভার শুরুতেই বক্তব্য রাখেন চর্চা কেন্দ্রের সভাপতি তপন সরকার, নাট্যকার ও নির্দেশক লিটন ভূইয়া, চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ পাটোয়ারী, বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সভাপতি শুকদেব রায়, সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, চাঁদপুর ড্রামার সাধারণ সম্পাদক কেএম মাসুদ, স্বরলিপি নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি এমআর ইসলাম বাবু, শিশু থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি পিএম বিল্লাল হোসাইন, রংধনু সৃজনশীল নৃত্য সংগঠনের নৃত্য প্রশিক্ষক রাশেদুল রাব্বি।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন বর্ণমালা থিয়েটারের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুব আলম, নৃত্যধারার অধ্যক্ষ সোমা দত্ত, অনন্যা নাট্যগোষ্ঠীর সদস্য সচিব আলমগীর হোসেন, লেখক পরিষদের সাধারণ সম্পাদক খোকন মজুমদার, স্বপ্নকুড়ি সাংস্কৃতিক সংগঠনের সুলতানা আক্তার সেতু, মেঘনা থিয়েটারের সভাপতি তবিবুর রহমান রিংকু, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ডাক্তার, অরুপ নাট্যগোষ্ঠীর সভাপতি সাধন দত্ত, সাধারণ সম্পাদক সপ্তমী দত্ত, শিশু থিয়েটারের কর্মকর্তা শৈবাল মজুমদার প্রমূখ।

সবশেষে সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সভাপতি তপন সরকার বিগত কমিটি বিলুপ্তি ঘোষণা করেন এবং চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা শহীদ পাটোয়ারী সর্ব সম্মতিক্রমে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম