কচুয়ায় প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট খেলা

কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার জমকালো ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দুই দলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ৪-২ গোলে ব্যবধানে জয় নিশ্চিত হয়।
প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচ উপভোগ করতে মাঠে শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। খেলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শরিফুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী শাখাওয়াত হোসেন শাক্কু।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, “আজকের ফাইনাল খেলায় তোমরা অত্যন্ত সুন্দর ও প্রতিযোগিতাপূর্ণ খেলা উপহার দিয়েছ। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা আশা করি, তোমরা উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে বিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করবে। বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি নেতা বিল্লাল হোসেন, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহ জালাল,উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রমুখ। খেলা শেষে শিক্ষার্থীদেরকে পুরস্কার বিতরণের পাশাপাশি জার্সি, ফুটবলসহ ক্রীড়া সামগ্রী বিতরণ করেন বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শাখাওয়াত হোসেন শাক্কু।
ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম