চাঁদপুর: বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আবু জাফর খান আর নেই। শনিবার দিবাগত রাত ২টায় নিউ ট্রাক রোড খান সড়ক নিজ বাসভবনে হৃদযন্ত্রেরক্রীয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭৩ বছর।
জাফর খানের মৃত্যুর সংবাদ পেয়ে তার আত্মীয়-স্বজন সহকর্মী পাড়া-প্রতিবেশী ছুটে আসে। রোববার (২২ নভেম্বর) বাদ জোহর মিশন রোড শাহী জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় গ্রামের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম হাঁসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।
আবু জাফর খান ব্যক্তিগত জীবনে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি দীর্ঘ সময় চাঁদপুর পৌরসভার ১২নং ওয়ার্ড এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। আশির দশকে তিনি চাঁদপুরে আসেন। মরহুমের গ্রামের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম হাঁসা খান বাড়ি। চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম এবং ফরিদগঞ্জ উপজেলার সাবেক সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ এর বাড়ি পাশাপাশি।
তিনি চাঁদপুর পৌরসভার প্রথম শ্রেণীর ঠিকাদার ছিলেন।
২০২২ সালে মরহুমের একমাত্র ছেলে সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার ইমরান খান দিপু মারা যান। দিপু কোভিডে আক্রান্ত হয়ে বছরখানেক কোমায় ছিলেন। একমাত্র মেয়ে আমেরিকায় বসবাস করেন।
জাফর খানের পিতা আব্দুল কাদির খানের ৬ ছেলে ও ১ মেয়ে।ভাই-বোনদের মধ্যে আবু জাফর খান ছিলেন পঞ্চম।
ফম/এমএমএ/


