কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া পৌরসভাধীন করইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) পরিচিতি সভা বুধবার (১৯ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে।সভায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের গুণগত মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত সদস্যরা। বুধবার (১৯আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় পরিচালনা পর্ষদের সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল আলমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি মোঃ বিল্লাল হোসেন মজুমদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম মৃধা, প্রফেসর নওশের আলম,কচুয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ তরিকুল ইসলাম তরিক, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, উপজেলা যুবদলের সহ-সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন শাক্কু, প্রবাসী নেতা ইউসুফ হোসেন,পৌর ছাত্রদলের সভাপতি মোঃ শরিফুল ইসলাম জাহিদ প্রমুখ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রথম সভায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্ন ও নিরাপদ শিক্ষার পরিবেশ সৃষ্টি, শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং অভিভাবকদের সম্পৃক্ততা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সকল সদস্য ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভা শেষে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন বলেন বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিতকরণ এবং একটি আধুনিক, নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। বিদ্যালয়ের উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
ফম/এমএমএ/



