শিক্ষকতা শুধু পেশা নয়, এটি একটি পবিত্র আমানত: সোহেল রুশদী

শাহতলী কামিল মাদরাসায় শিক্ষকদের সাথে মতবিনিময় সভা 

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার শতবছরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসায় শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
রবিবার (৮নভেম্বর ) দুপুর ১টায় মাদরাসা শিক্ষক মিলনায়তনে মাদরাসা গভর্নিং বডির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী’র সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সহকারি পরিচালক (অর্থ) মোহাম্মদ শুকুর আলম মজুমদার।
তিনি বলেন, আপনারা শিক্ষার গুণগত মান নিশ্চিত করবেন ৷ মাদরাসার পরিবেশ সুন্দর ও চমৎকার শৃঙ্খলা রয়েছে। শিক্ষকতা শুধু পেশা নয়, এটি একটি পবিত্র আমানত।” পাঠদানে আন্তরিক থাকতে হবে। শিক্ষার উন্নয়নে সরকারি সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন
মাদরাসা গভর্নিং বডির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
তিনি বলেন, ১৯০১ সালে শাহতলী কামিল মাদরাসা প্রতিষ্ঠা হয়েছে। এ মাদরাসার কার্যক্রম মক্তব দিয়ে শুরু হয়েছে। আমার দাদা মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী সাহেব ১৯৬২সালে কামিল প্রতিষ্ঠা করেছেন। এ মাদরাসা থেকে অসংখ্য শিক্ষার্থী দেশের গুরুত্বপূর্ণ পদে থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন৷ এ মাদরাটি অত্র অঞ্চল সহ দেশে শিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরো বলেন, অধ্যক্ষের নেতৃত্বে মেধাবী শিক্ষকরা পাঠদান করেন। এটি বাংলাদেশের মধ্যে ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান। এ মাদরাসাটি অত্র এলাকায় শিক্ষা বিস্তারে ভূমিকা রাখছে। এ মাদরাসায় শিক্ষার মান খুবই ভালো।
সভায় উপস্থিত ছিলেন, শাহতলী কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইয়াছিন মিয়া, প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, সহকারি অধ্যাপক মো: কামাল উদ্দিন, মাওলানা কামাল হোসাইন, মাওলানা এমদাদ উল্ল্যাহ, মোহাম্মদুল্লা, মো: বেলায়েত হোসেন মিজি, সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা জহিরুল হক, মাওলানা মিজানুর রহমান, আরবি প্রভাষক মো: নাজির হোসাইন, সহকারি শিক্ষক মো: বাহাউদ্দিন, ইবতেদায়ী প্রধান মো: শরীফ মো: মোস্তফা খান, সহকারি শিক্ষক মো: আব্দুল হালিম গাজীসহ শিক্ষকবৃন্দগণ৷
শুরুতেই মাদরাসার পক্ষ থেকে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সহকারি পরিচালক (অর্থ) মোহাম্মদ শুকুর আলম মজুমদারকে ফুলেল শুভেচ্ছা জানান মাদরাসা গভর্নিং বডির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ শিক্ষকবৃন্দগণ।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম