গজরা ইউনিয়ন মাদক প্রতিরোধ পরিষদের উদ্যোগে ক্রিকেট টূ্র্ণামেন্ট শুরু

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন মাদক প্রতিরোধ পরিষদের উদ্যোগে টিভি কাপ মিনি ক্রিকেট টূর্ণামেন্ট ২০২৬ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকালে গজরা বাজার মাঠে টূর্ণামেন্ট উদ্বোধন করেন গজরা ইউনিয়ন মাদক প্রতিরোধ পরিষদের উপদেষ্টা ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহআলম লস্কর।

প্রধান অতিথি শাহআলম লস্কর বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের কারণে যুবসমাজ বিপথগামী হয় এবং চুরি, ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ বৃদ্ধি পায়। আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়তে মাদককে না বলতে হবে। পাশাপাশি বাল্যবিবাহ, ইভটিজিং, দুর্নীতি ও সকল অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। তিনি আরো বলেন, পরিবার, সমাজ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে। আসুন, মাদকমুক্ত, অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গড়তে সবাই শপথ করি।

গজরা ইউনিয়ন মাদক প্রতিরোধ পরিষদের সিনিয়র সহ-সভাপতি মামুন মনিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, গজরা ইউনিয়ন মাদক প্রতিরোধ পরিষদের উপদেষ্টা মোঃ জসিম প্রধান, সহ-সভাপতি মোঃ রিপন প্রধান।

খেলা পরিচালনায় ছিলেন, গজরা ইউনিয়ন মাদক প্রতিরোধ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মহিব উল্যাহ জয়, সিনিঃ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিনহাজ প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সুমন প্রধান, আকতার হোসেন প্রধান, শিল্প ও বাণিজ্য সম্পাদক মোঃ শান্ত প্রধান, যুব বিষয়ক সম্পাদক সানজিদ আহমেদ পারভেজ, মোঃ সাব্বির গাজী প্রমুখ।

ফম/এমএমএ/আরাফাত/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম