চাঁদপুর: চাঁদপুর জেলা এসএসসি ৯৮ এইচএসসি ০০ ব্যাচের আয়োজনে নারায়ণগঞ্জ ঐতিহ্যবাহী ব্যাকভেঞ্চার’স ক্লাব ও ইলিশের বাড়ি চাঁদপুর ৯৮ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে। শুক্রবার ৬ নভেম্বর ২০২৬ চাঁদপুর টেকনিক্যাল স্কুল মাঠে অংশ নিবে দু দল।
আয়োজকদের মধ্যে ক্রিকেটার ও ব্যাচের তোফায়েল কাজী সবুজ বলেন কি খেলাধুলার মান উন্নয়ন ও বন্ধুত্ব সম্পর্ক ধরে রাখার জন্য আমরা সারা বাংলাদেশে এই ধরনের ক্রিকেট খেলার আয়োজন করা যাচ্ছি। চাঁদপুর স্টেডিয়াম ও আউটার স্টেডিয়ামে খেলার জায়গা না পাওয়াতেই আমরা টেকনিক্যাল স্কুলটিকে এখন খেলার মাঠ হিসেবে ব্যবহার করতে যাচ্ছি। খেলাধুলা আয়োজনের জন্য আমরা সকল কিছু প্রস্তুত করে রেখেছি।
চাঁদপুর মাঠে অংশ নেওয়া দু’দলে যারা খেলবেন ইলিশের বাড়ি চাঁদপুর : কেশোয়ার পারভেজ , জসিম খান ,নুর আজম শরীফ ,এস এ রনি,এইচ কে রিপন ,জাওয়াদ সুমন ,কাঞ্চন, সাজ্জাদ হোসেন সৈকত, নাজমুল হোসেন ,শামীম মাহমুদ ,মাসুদ মাঝি
ইসমে আজম ,এনামুল হক জনি ,জামাল, জিসান বাপ্পি ,ও তোফায়েল কাজী সবুজ।
ব্যাকভেঞ্চার’স নারায়ণগঞ্জ : নয়ন ,সানি ,ফেরদৌস , মোঃ সুমন ,মাসুম ,ডিও ,পারভেজ ,বাবু ,নিশান ,জিতু, মুনতাসির ,সোহেল ,আফজাল ,রবি ও শরিফ।
ফম/এমএমএ/


