চাঁদপুরে ১৬ দল নিয়ে শুরু হচ্ছে কোয়াব টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট

প্রধান অতিথি শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপির সাথে কোয়াব টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজকরা।

চাঁদপুর: চাঁদপুর জেলা কোয়াবে’র আয়োজনে চাঁদপুর স্টেডিয়ামে চলতি মাসে শুরু হচ্ছে কোয়াব টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। ২৫ জুলাই থেকে শুরু হওয়া এ টুর্নামেন্ট চলবে ২০ আগস্ট পর্যন্ত।

শনিবার (২৫ জুলাই) সকালে চাঁদপুর স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর সদর-হাইমচর ৩ আসনের (সংসদ সদস্য) শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি। এ বিষয়টি নিশ্চিত করেছেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির কর্মকর্তাগণ।

টুর্নামেন্ট পরিচালনা সার্বিক দায়িত্ব রয়েছেন জেলা কোয়াবে’র সভাপতি ও বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের ক্রিকেটার শামিম পাটওয়ারী, টেস্ট দলের ক্রিকেটার মাহমুদুল হাসান জয়, ক্রিকেটার মেহেদী হাসান রানা, সাদ্দাম হোসেন মিঠু, জেলা কোয়াবে’র সেক্রেটারি মোরসালিন খান, ক্রীড়া সংগঠক মারযুক মুঈদ ঐশ্বর্য সহ ক্রীড়া সংগঠকরা।

এই টুর্নামেন্ট উপলক্ষে শুক্রবার (৩ জুলাই ) বিকেলে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি’র সাথে টুর্নামেন্টের খেলা ও অংশগ্রহণকারী দল গুলোর বিষয় নিয়ে আলোচনা করেন সাবেক ক্রিকেটার, ক্রীড়া সংগঠকসহ জেলা কোয়াবে’র নেতারা।

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও সাবেক খেলোয়াড় জয়নাল আবেদীন জনু, চাঁদপুর জেলার ক্রিকেট কোচ ও চট্টগ্রাম বিভাগের সহকারী ক্রিকেট কোচ শামীম ফারুকী, ক্রিকেট কোচ নজরুল ইসলাম, ক্রিকেটার মেহেদী হাসান রানা, মোরসালিন খান, সাদ্দাম হোসেন মিঠু সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের বিষয় নিয়ে জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জয়নাল আবেদীন জনুর সাথে এ প্রতিবেদকের আলাপ করলে তিনি বলেন, আমরা এমপি মহোদয়ের সাথে টুর্নামেন্টের বিষয় নিয়ে আলাপ করেছি এবং উনি অনুষ্ঠানে থাকবেন বলে আমাদেরকে সম্মতি দিয়েছেন।

চাঁদপুর জেলার ক্রিকেট কোচ শামীম ফারুকীর সাথে আলাপকালে তিনি এ প্রতিবেদককে বলেন , চাঁদপুর জেলা সহ দেশের বিভিন্ন জেলার ক্রিকেটরা এ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। টুর্নামেন্টের আয়োজকরা চাঁদপুরের ক্রিকেটের উন্নতির লক্ষ্যেই ভালো দল নিয়ে টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে। এ টুর্নামেন্টের খেলা গুলোতে দেশের অনেক তারকা খেলোয়াড়দের কে দেখা যাবে।

জেলা কোয়াবে’র সাধারণ সম্পাদক ও ক্রিকেটার মোরসালিন খানের সাথে এ প্রতিবেদকের আলাপ করলে তিনি বলেন, উদ্বোধনী ম্যাচে আমাদের শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি মহোদয় সহ ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব ইব্রাহিম খলিল ও আমাদের অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই টুর্নামেন্টের চাঁদপুরের চারটি দলসহ রংপুর, ঢাকা, কুমিল্লা, রায়পুর নোয়াখালী ও বরিশালের বিভিন্ন ক্রিকেটে একাডেমির ১৬ টি দলগুলো অংশ নিয়েছে। আশা করি টুর্নামেন্টের খেলা গুলো দেখতে প্রতিদিনই মাঠে নিয়মিত দর্শকরা উপস্থিত থাকবেন।
ফম/এমএমএ/চৌইই/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম