চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যে পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার (৩ নভেম্বর) বিকাল ৪টায় কাবাডি প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনন জেলা বিএনপির সাধারন সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্ল্যাহ সেলিম।
তিনি তার বক্তব্যর বলেন, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও স্মরণীয়। ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের এক ক্রান্তিকালে সিপাহি-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতীয় জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। এই দিনের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য ও গণতন্ত্রের প্রশ্নে ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম।
তিনি আরো বলেন, এই দিন আমাদের শিক্ষা দেয়—জাতীয় সংকট মোকাবিলায় ঐক্য, দেশপ্রেম ও জনগণের সম্মিলিত শক্তির কোনো বিকল্প নেই। গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, ন্যায়বিচার এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের এই চেতনাকে ধারণ করতে হবে। আমাদের অঙ্গীকার হোক, ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের কল্যাণে কাজ করা। বিভেদ নয়, ঐক্য; প্রতিহিংসা নয়, সম্প্রীতি; অপশাসন নয়, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠাই হোক আমাদের লক্ষ্য।ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হোক বাংলাদেশ।
কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকাসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি যুবদলের সভাপতি/সম্পাদকরা।
খেলায় অংশগ্রহন করেন পুরান বাজারের লোহারপুল একাদ্বশ বনাম ডাকঘর একাদ্বশ।
ফম/এমএমএ/



