ডুবগী যুবসমাজের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল ম্যাচ

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নে ডুবগী যুবসমাজের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে আয়োজিত ম্যাচ প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন গজরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাফেজ মুন্সি। খেলায় লাল দল বনাম সবুজ দল অংশগ্রহণ করে।

বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল কাদিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ওটারচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ নুরুল আমিন, গজরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম মোল্লা, সাবেক ইউপি সদস্য মোঃ মনির হোসেন মেম্বার, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য ফ্রন্টের আহ্বায়ক বাবু বলরাম গোস্বামী, সৌদি আরব প্রবাসী মোঃ রাসেল জমাদ্দার, বিশিষ্ট সমাজসেবক রশিদ আলম প্রধান প্রমুখ।

সঞ্চালনায় ছিলেন গজরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ শফিকুল ইসলাম ও সারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ আমিরুল ইসলাম রাসেল। রেফারি ছিলেন মেহেদী হাসান পাভেল।

প্রধান অতিথি হাফেজ মুন্সি বলেন, খেলাধুলা হল শারীরিক ও মানসিক বিকাশের প্রাণ। খেলাধুলায় যুবসমাজ মাদক ও অন্যায় কাজ থেকে দুরে থাকতে পারে। তাই আমি বলব গজরা ইউনিয়নের সকল যুবসমাজ মাদক বিরোধী অবস্থানে থাকবেন। তিনি আরও বলেন, খেলায় হার জিত থাকবেই। কিন্তু কোন দল কতটা ভালো খেলে তা দেখার বিষয়। খেলা চলাকালীন রেফারি যে সিদ্ধান্ত দেয় সেটাই সবাই মেনে নিবেন।

খেলায় সম্মানিত অতিথি ছিলেন, মোঃ আবুল হাজী, মোঃ বিল্লাল হোসেন, মোঃ ইয়াসিন প্রধান, মোঃ কবির ঢালী, মোঃ আফসার প্রধান, মোঃ মজিবর রহমান, মোঃ রফিক মিয়া, মোঃ দীন ইসলাম মিয়া, মোঃ জাহাঙ্গীর, মোঃ আবুল কালাম, মোঃ মালেক প্রধান, মোঃ রজব আলী প্রধান, মোঃ কামাল হোসেন, মোঃ মন্নান প্রধান, মোঃ মোতালেব, মোঃ আবুল কাশেম, মোঃ সিরাজ প্রধান (সিরা প্রধান), মোঃ কাসেম ভান্ডারী, মোঃ হরমুজ আলী (কুট্টি প্রধান), মোঃ মইজ উদ্দিন, মোঃ স্বপন প্রধান, মোঃ হজু প্রধান, মোঃ শামছুল হক প্রধান, মোঃ সিরাজ প্রধান, মোঃ হাবিল মাষ্টার, মোঃ জামাল খান, মোঃ আমির হোসেন, মোঃ তাইজুল অজি, মোঃ হজল করিম, মোঃ বাবুল ওজি, মোঃ হান্নান ওজি, মোঃ সোলেমান প্রধান, মোঃ ইকবাল, মোঃ ছানা উল্লাহ, মোঃ সোহেল সরকার, মোঃ মিজান রহমান, শ্রী রঞ্জন সরকার, শ্রী রিপন সরকার, মোঃ নাসির উদ্দিন, শ্রী পল্লাদ সরকার, শ্রী গোবিন্দ সরকার, মোঃ জমশের আলী প্রধান, শ্রী স্বপন সরকার।

ফম/এমএমএ/আরাফাত/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম