মধ্য বাখরপুর প্রবাসী মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট

চাঁদপুর: বন্ধন, ভাতৃত্ব, আনন্দ আর মানবতার সেবায় এগিয়ে আসা এই প্রতিপাদ্যকে ধারন করে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের মধ্য বাখর পুর প্রবাসী মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট, ঈদ পূর্ণমিলনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ৮জুন) দিনব্যাপী বাখর পুর গ্রামের বিভিন্ন এলাকার ক্রীড়া অনুরাগীদের নিয়ে এই প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
সংগঠনের উপদেষ্টা মওদুদ আহমদ দুদু খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা দায়রা জজ আদালতের আইন কর্মকর্তা অ্যাডভোকেট শাহজাহান খান।
অনুষ্ঠানে অ্যাডভোকেট শাহজাহান খান প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়া প্রেমীদের উৎসাহ দিতে গিয়ে বলেন, “আমি আপনাদের খেলাধুলার জন্য  ফুটবল, জার্সি এবং একটি মাঠের ব্যবস্থা করার আশ্বাস দিচ্ছি।” তিনি প্রবাসী মানব কল্যাণ সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আরও বলেন, “আপনারা প্রবাসে থেকেও দেশের মানুষের কল্যাণে যেভাবে কাজ করে যাচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়। এই ধরনের উদ্যোগ দেশের উন্নয়নে অনন্য ভূমিকা রাখে। আমি আপনাদের পাশে আছি এবং সবধরনের সহযোগিতা করবো ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন,”আপনারা যে মানবিক কার্যক্রম পরিচালনা করছেন, তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। দেশের বাইরে থেকেও আপনারা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন, এটি আমাদের জন্য গর্বের বিষয়। এই প্রচেষ্টা যেন আরও বিস্তৃত হয় এবং ভবিষ্যতে আরও বেশি যুব সমাজকে সমাজসেবায় উদ্বুদ্ধ করে—এ প্রত্যাশা রাখি।
খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক সহ বিভিন্ন অপরাধ ও অপসংস্কৃতি থেকে দূরে রাখে। আমি আশা করি, প্রবাসী মানব কল্যাণ সংগঠন এই উদ্যোগে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে। আমি সব সময় আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ।
সংগঠনের অর্থ ও তথ্য বিষয়ক সম্পাদক মোঃ সৈয়দ আহমেদ (মাস্টার)পাটওয়ারীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও সাবেক ইউপি সদস্য মোঃ মুসলিম গাজী।
এসময় আরো বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র উপদেষ্টা মোঃ ইউসুফ গাজী, তাজুল ইসলাম খান,  বাবুল মাঝি,  ইচহাক দেওয়ান, সিদ্দিকুর রহমান শেখ প্রমূখ।
টুর্নামেন্টে খেলায় বিভিন্ন ইভেন্টে ৮টি দল অংশগ্রহণ করেন। এরমধ্যে চ্যাম্পিয়ন হিসেবে সাদ্দাম খলিফা একাদশ দল এক শূন্য বলে চ্যাম্পিয়ন হয়। অপরদিকেগিয়াস উদ্দিন একাদশ  শূন্য এক গোলে পরাজিত হয়। পরিশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দাবন।
এ সময় খেলায় অংশগ্রহণকারী সকল দল ও সংগঠনের উপদেষ্টাদের হাতে সম্মানতা স্মারক তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মাওলানা ওসমান গনি পাটোয়ারী , মাওলানা নাজমুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা জাকির হোসেন পাটোয়ারী মাওলানা মনিরুল ইসলাম সহ আমন্ত্রিত অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজ।
ফম/এমএমএ/

মাইনুল ইসলাম | ফোকাস মোহনা.কম