চাঁদপুর: চাঁদপুর -৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী বলেছেন, বিএনপির ভ্রন হলো জাতীয়তাবাদী ছাত্রদল আর জাতীয়তাবাদী ছাত্র দলের বটবৃক্ষ হচ্ছে আমাদের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কে দেশীয় অস্ত্র দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তে হত্যার মধ্য দিয়ে তৎকালীন অবৈধ সরকারের লোভ লালসায় পড়ে বিএনপির সে সময়কার বেশকিছু নেতা নিজেদের ফায়দা লুটার জন্য দল ছেড়ে চলে যায়। তৎকালীন রাজনৈতিক দল হিসেবে বিএনপি কিছু টা বেকায়দায় পড়ে যায়। দলের রাজনীতি স্হবিরতা দেখা দিলে বিএনপির চেয়ারপার্সন পার্সন ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া সেদিন রাজপথে নেমে দলের হাল ধরেন। সেই মুহূর্তে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার পাশে একমাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের তৎকালীন নেতৃবৃন্দ পাশে থেকে আজকের বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপি কে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যান।
তিনি আরো বলেন, আজকে বিএনপির সিনিয়র নেতা কেন্দ্র থেকে তৃনমুল পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন, এদের অধিকাংশই নেতা ছাএদলের সাবেক নেতা। এমনকি দলের কেন্দ্রীয় সিনিয়র অনেক নেতা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃত্বে যারা রয়েছেন, তাদের অনেকেই ছাএদলের সাবেক নেতা। অতএব ছাএদলের নেতৃত্বে যারা থাকেন এবং ভবিষ্যতে থাকবেন তাদের কে অবশ্যই মেধাবী ও অত্যান্ত গুনগত ভাবে যোগ্যতা সম্পূর্ণ ছাত্ররাই ছাত্র দলের নেতৃত্ব দিবেন। তাই ছাএদলের বিগত দিনের যে ঐতিহ্য রয়েছে সেটিকে অবশ্যই অক্ষুণ্ণ রেখে সাংগঠনিক ভাবে ছাত্রদল কে এগিয়ে নিতে হবে। ছাএদলের মেধাবী নেতৃত্বের কারণে সারা দেশে ছাএদলের নেতাদের বলা হয় সোনালী অর্জন। এটি ধরে রাখতে এবং দেশের গনতন্ত্র সুসংহত রাখতে ও দেশকে এগিয়ে নিতে দলের চেয়াপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনকে সামনে রেখে আমাদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দলের মনোনীত প্রার্থী কে ধানের শীষের প্রতীক কে বিজয়ী করে আগামীতে বিএনপি কে রাষ্ট্র পরিচালনায় আনতে হবে।
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী গতকাল ১ জানুয়ারী( বুধবার) বিকেলে চাঁদপুর ও মতলব দক্ষিণ উপজেলার সীমানাবর্তী মুন্সীর হাট বাজারে প্রাইমারী স্কুল মাঠে মতলব পৌর সভার ৯ নং ওয়ার্ড ছাত্র দলের আয়োজনে জাতীয়তাবাদী ছাত্র দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
মতলব দক্ষিণ পৌর ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুমন পাটোয়ারীর সভাপতিত্বে ও পৌর ছাত্র দলের যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম এবং সদস্য রাশেদ মিয়াজীর পরিচালনায় উক্ত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য দেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাফিউস শাহাদাত ওয়াসিম পাটোয়ারী।
বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা ও বিএনপি নেতা অ্যাডঃ এ এইচ এম আশ্রাফুল ইসলাম, স্হানীয় বিএনপি নেতা নজরুল ইসলাম নয়ন, ছাত্র দলের কেন্দ্রীয় নেতা, নাছির উদ্দীন শাওন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান হাছানাত, জেলা ছাত্র দলের সাবেক নেতা বশির পারভেজ, বিষ্ণুপুর ইউনিয়ন ছাত্র দলের যুগ্ম সম্পাদক শাকিল হাজরা, মতলব দক্ষিণ পৌর ৯ নং ওয়ার্ড ছাত্র দলের সহ সভাপতি জিহাদ প্রধান প্রমুখ নেতৃবৃন্দ।
আলোচনা শেষে ছাত্র দলের সাবেক ও বর্তমান ছাত্র দলের নেতৃবৃন্দের সমন্বয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশাল কেক কেটে স্হানীয় নেতাকর্মীদের মাঝে কেক বিতরণ করা হয়।
ফম/এমএমএ/


