ছাত্রদলের কেন্দ্রীয় সভায় অংশ নিচ্ছেন চাঁবিপ্রবি সভাপতি-সম্পাদক

চাঁদপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে আয়োজিত জরুরি সাংগঠনিক সভায় অংশগ্রহণ করতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁবিপ্রবি) শাখার সভাপতি রাকিবুল কবির নিহাল এবং সাধারণ সম্পাদক মো. ইফতিখারুল আলম বসুনীয়া।
আজ ১৪ নভেম্বর (শনিবার) কেন্দ্রীয় ছাত্রদলের উদ্যোগে এ জরুরি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের।
কেন্দ্রীয় পর্যায়ের এ সাংগঠনিক সভায় অংশগ্রহণের মধ্য দিয়ে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম, বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এদিকে, কেন্দ্রীয় সাংগঠনিক সভায় অংশগ্রহণ উপলক্ষে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকে সভাপতি রাকিবুল কবির নিহাল ও সাধারণ সম্পাদক মো. ইফতিখারুল আলম বসুনীয়াকে শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে তাঁদের নিরাপদ যাত্রা এবং কেন্দ্রীয় সাংগঠনিক সভার সার্বিক সফলতা কামনা করা হয়েছে।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম