চাঁদপুর: চাঁদপুর শহরের পুরান বাজার রয়েজ রোডস্থ ক্ষুদ্র ব্যবসায়ীদের একটি অরাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ করা হয়েছে।
বুধবার ১ জানুয়ারি সমিতির আত্মপ্রকাশ ও কমিটি গঠন কল্পে সন্ধ্যায় স্থানীয় মধুসূদন উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে আগামী ২ বছর মেয়াদি ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ ও ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী শাজাহান কবির খোকা। সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু হানিফ ফয়সাল পাটোয়ারীর পরিচালনায় এছাড়া বক্তব্য রাখেন,নবনির্বাচিত সভাপতি শুক্কুর গাজী,সহ সভাপতি মোঃ আরিফ হোসেন নাদিম, মোঃ সুমন বেপারী, সহ-সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র পাল,সাংগঠনিক সম্পাদক মোঃ বাদশা কারিগর,কোষাধ্যক্ষ ইব্রাহিম বকাউল, হিসাব রক্ষক মধুসূদন ভৌমিক, প্রচার ও দপ্তর সম্পাদক মোঃ নাসির হোসেন গাজী, সদস্য আলহাজ্ব লোকমান, আবুল কালাম আজাদ, সঞ্জয় পাল,পাপন পাল,সেন্টু খান, আহসান হাবিব দিনার,বিমল সূত্রধর ও বিমল সূত্রধর।
উপদেষ্টা পরিষদ, প্রধান উপদেষ্টা শাহজাহান কবির খোকা, উপদেষ্টা মোঃ মাইনুল ইসলাম কিশোর, মাহবুবুর রহমান মানিক,হাজ্বী দুলাল খান ও আব্দুল্লাহ আল মামুন।
ফম/এমএমএ/



