মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের উদ্যোগে মাদক, বাল্যবিবাহ ও কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১জুন) বিকালে উপজেলা নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে খেলা উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের সহধর্মিনী ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন। খেলায় ৩-০ গোলে ছেংগারচর পৌরসভা একাদশকে হারিয়ে ফতেপুর পশ্চিম ইউনিয়ন একাদশ চ্যম্পিয়ন হয়।
খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন বলেন, খেলাধুলা শুধু আনন্দের বিষয় নয়, বরং খেলাধুলা মানসিক ও শারীরিক বিকাশে অন্যন্য ভূমিকা রাখে। এবং যুবসমাজকে খারাপ কাজ থেকে বিরত রাখে। তাই যুব সমাজের প্রতি আমার আহ্বান থাকবে এ ধরনের খেলাধুলা যেন অব্যাহত থাকে। তিনি আরো বলেন, চাঁদপুর- ২ আসনের এমপি ড. জালাল উদ্দিনের একটি প্রত্যাশা মতলবে মাদকমুক্ত করা। সেই লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। মতলবকে মাদকমুক্ত করতে আপনারা সবাইতে তাকে সহযোগীতা করবেন।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম ইলিয়াছ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) রহমত উল্যাহ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, মতলব উত্তর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী প্রমুখ। এছাড়াও উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং হাজার হাজার দর্শক স্রোতা খেলা উপভোগ করেন।
ফম/এমএমএ/



