তালতলী গ্রামে একটি পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার তালতলী গ্রামে সাবেক কাউন্সিলর আলআমিন সরকারের মাছ চাষকৃত পুকুরে রাতের আঁধারে দুর্বত্তরা বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১ জুন) সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে পুকুরের পানিতে বিভিন্ন প্রজাতির বড় ছোট আকারের মাঝ মরে ভেসে আছে।

মাছচাষী আলআমিন সরকার জানান, গত ৪ মাস আগে আমি আমার লিজকৃত পুকুরে প্রায় ৮০ হাজার টাকার মাছের পোনা চাষ করি। মাছের সাইজ অনেক বড় বড় হয়ে গেছে। সম্প্রতি কিছু মাছ ধরে বিক্রিও করেছি। এখন প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার মাছ পুকুরে ছিল। হঠাং করে দেখি গত ৩ দিন ধরে মাছ মরে ভেসে উঠছে। আমি সন্দেহ করছি কেউ বিষ দিয়েছে। আমি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।

স্থানীয় আঃ হালিম ও নুরুজ্জামান বলেন, মানুষের সাথে শত্রুতা করে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করা খুবই ন্যাক্কারজনক ও দুঃখজনক ঘটনা। আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি। এই পুকুরের পানি আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি। আবার কেউ গোসল করে। এখন বিষ দেওয়ার কারণে পানি ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সুষ্ঠু তদন্ত করে  এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হোক।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম