গজরা আঁধারের আলো যুব সংঘের উদ্যোগ মিনি ফুটবল টুর্নামেন্ট

মতলব উত্তর (চাঁদপুর): মতলব উত্তর উপজেলার গজরা আঁধারের আলো যুব সংঘের উদ্যোগে মিনি ফুট সাল ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে ক্লাব মাঠে উদ্বোধনী ম্যাচে ব্রাদার্স হুড একাদশ বনাম টরকীকান্দা একাদশ অংশগ্রহন করে।

খেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোঃ বদিউজ্জামাল জসিম, সাবেক সদস্য সচিব মোঃ অলিউল্লাহ অলু, সাবেক সভাপতি মোঃ জহিরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিনহাজ প্রধান, সাবেক ক্রীড়া সম্পাদক মোঃ মফিজুল ইসলাম, সাবেক কোষাধ্যক্ষ মোঃ সুমন সরকার, সাবেক প্রচার সম্পাদক মোঃ সুমন বেপারী, সাবেক কোষাধ্যক্ষ মোঃ তাজুল ইসলাম, সদস্য মোঃ মোফাজ্জল, মোঃ পারভেজ, মোঃ জিশান, মোঃ শাহাদাত, মোঃ সিফাত, মোঃ ইমরান।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গজরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম, সদরুল ইসলাম, সুমন মুন্সি, আলামিন সরকার প্রমুখ।
ফম/আরাফাত/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম