ষাটনল ইউনিয়ন শ্রমিক দলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

মতলব উত্তর (চাঁদপুর): মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের নতুন কমিটি হওয়ায় কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক আনন্দ মিছিল করেছেন নেতৃবৃন্দ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে ষাটনল আবু মার্কেট থেকে মিছিলটি বের হয়ে কুনু মার্কেট গিয়ে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণ করেন, মতলব উত্তর উপজেলা শ্রমিক দলের সভাপতি আঃ মালেক মোল্লা, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন মৃধা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খোকন বেপারী, সাংগঠনিক সম্পাদক সুজন প্রধান, ষাটনল ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক মামুন দেওয়ান, সদস্য সচিব জিয়াউর রহমান, যুগ্ম আহ্বায়ক শাহআলম বেপারী, মহসিন প্রধান, মোঃ ইয়াছিন, সাদ্দাম হোসেন, জহিরুল ইসলাম, সদস্য হোসেন ভান্ডারী, নুরে আলম ঢালি, সুমন বেপারী, কাইয়ুম সরকার সহ নেতৃবৃন্দ।

এসময় নেতারা বলেন, চাঁদপুর-২ আসন থেকে ড. জালাল উদ্দিনের হাতকে শক্তিশালী করতে মতলব উত্তর তথা ষাটনল ইউনিয়ন শ্রমিক দল অগ্রণী ভূমিকা পালন করবে।
ফম/আরাফাত/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম