
মৌলভীবাজার স্টেডিয়ামে অনুষ্ঠিত ইয়ং টাইগার্স জাতীয় অনূর্ধ্ব ১৮ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয়লাভ করলো চাঁদপুর জেলা অনূর্ধ্ব ১৮ ক্রিকেট দল। চাঁদপুরের দলটি একই ভেন্যুতে ২৭ নভেম্বর খেলবে সিলেটের সাথে।
বুধবার ২৫ শে নভেম্বর ২০২৬ চাঁদপুর জেলা দল খেলেন কিশোরগঞ্জ জেলা দলের সাথে। টসে জয়লাভ করে কিশোরগঞ্জ চাঁদপুর জেলাকে ব্যাট করার আমন্ত্রণ জানায়।
চাঁদপুর জেলা দল নির্ধারিত ৫০ ওভারের মধ্যে ৪৯ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ১৪২ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ সাব্বির ২৬ ও সাফি ২৩ রান করে।
কিশোরগঞ্জ জেলা দল ১৪৩ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামেন। তারা ২৪ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ৫৩ রান করে। বল হাতে চাঁদপুরের মিয়াদ ও ফারদিন ৪ টি করে উইকেট নেন। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত চাঁদপুরের সাব্বির হোসেন।
চাঁদপুর জেলা দলের খেলোয়াড়রা হলেন – ফারহান মাহাতাব, সাব্বির হোসেন, সিয়াম খান, সানজিদ ইসলাম, তাহমিদ হাসান, আবরার রশিদ শাফি, আতিকুর রহমান ,মিয়াদ খান ,ফারদিন হোসাইন ,নীরব মাহমুদ, জুনায়েদ , আল-ফাহিম, আরিয়ান খান, তাওহীদ ও জহির। কোচ পলাশ কুমার সোম। ম্যানেজার – শাওন।
ফম/এমএমএ/ চৌইই/


