ইংরেজি ভার্সনে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে সাংবাদিকপুত্র তাজবীর 

তাজবীর বিন হান্নান।
চাঁদপুর: সদ্য প্রকাশিত মাধ্যমকি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে ইংরেজি ভার্সনে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ফাইভ অর্জন করেছে সাংবাদিকপুত্র তাজবীর বিন হান্নান। তার এ সাফল্যে পরিবার, আত্মীয়-স্বজন, শিক্ষক-শিক্ষিকা ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
তাজবীর চাঁদপুরের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে অংশগ্রহণ করে। প্রকাশিত ফলাফলে সে সর্বোচ্চ জিপিএ-৫ (এ প্লাস) অর্জন করে।
কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করায় তাজবীর মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছে এবং তার সাফল্যের পেছনে অবদান রাখা শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, শিক্ষক-শিক্ষিকা ও শুভাকাঙ্ক্ষীসহ সবার কাছে দোয়া কামনা করেছে।
তাজবীরের বাবা বি এম হান্নান একজন গণমাধ্যমকর্মী। তিনি দৈনিক ইনকিলাবের চাঁদপুরস্থ স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। তার মা ফাতেমা তুজ জোহরা গৃহিণী। তাজবীরের একমাত্র বড় বোন সিদরাতুল মুনতাহা তাসফিহা হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজে অধ্যয়নরত।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম