অ্যাড. জাহাঙ্গীর খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ

চাঁদপুর: চাঁদপুর সরকারি কলেজের সাবেক ভিপি, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক  অ্যাড. মো. জাহাঙ্গীর হোসেন খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

​এই উপলক্ষে সোমবার (১০ আগস্ট ২০২৬) বাদ আছর চাঁদপুর শহরের মিশন রোডস্থ শাহী জামে মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। চাঁদপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ পলাশের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

​মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন শাহী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও চাঁদপুর সরকারি কলেজের সাবেক জিএস মজিবর রহমান লিটন, পৌর বিএনপির সদস্য মাহবুব সরকার, পৌর ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাদের দেওয়ান মিন্টু, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম টিটো, ১২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি স্বপন পাটোয়ারী, সাধারণ সম্পাদক ফারুক ঢালী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজু খান ও সদস্য সচিব মাসুম ভূঁইয়া। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ধর্মপ্রাণ মুসল্লিগণও দোয়া মাহফিলে শরিক হন।

অ্যাড. মো. জাহাঙ্গীর হোসেন খান গত ১০ আগস্ট ২০২৫ তারিখে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ৫৫ বছর বয়সে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে চাঁদপুরের রাজনৈতিক অঙ্গন ও আইনজীবী মহলে গভীর শোকের ছায়া নেমে আসে। বর্ণাঢ্য রাজনৈতিক ও পেশাগত জীবনে তিনি চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদস্য সচিব এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সক্রিয় সদস্য, চাঁদপুর সরকারি কলেজের সাবেক ভিপি এবং মিশন রোড শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন।

​দোয়া মাহফিল শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।পরে উপস্থিত মুসল্লীদের মাঝে  তবারক বিতরণ করা হয়।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম