চাঁদপুর: শনিবার (২৯ নভেম্বর) চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর ৩ আসনের (সংসদ সদস্য) শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় দুপুর আড়াইটায় ফাইনালে লড়বে ফরিদগঞ্জ ও চাঁদপুর সদর উপজেলা ফুটবল দল। দু দলেই এর আগে বেশ কয়েকবার জেলা প্রশাসক কাপ ফুটবলের ফাইনালে খেলেছে। দু দলের স্থানীয় তারকা ফুটবলার ফরিদগঞ্জের পুষ্প ও চাঁদপুর সদরের শাওনের জোড়া গোলেই ফাইনালে উঠে দুটি দল।
জমজমাট ফাইনাল ম্যাচ উপলক্ষে দুই দলই স্থানীয় খেলোয়াড়দের নিয়ে মাঠে নামবেন বলে শুক্রবার সন্ধ্যায় দুদলূ কর্মকর্তাদের সাথে মুঠোফোনে আলাপকালে জানা গেছে।
ফাইনাল খেলা উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মাঠের প্রস্তুতির বিষয়ে খোঁজ-খবর নিতে দেখা গেছে।
জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জয়নাল আবেদীন জনু’র সাথে আলাপকালে তিনি বলেন, ফাইনাল খেলার জন্য মাঠ সম্পূর্ণভাবে প্রস্তুত করা হয়েছে। আশা করি ফাইনাল খেলাটি সুন্দরভাবে উপভোগ করতে পারবে ক্রীড়ামোদী দর্শকরা। আশা করি ফাইনাল খেলা দেখার জন্য মাঠে দর্শকরা উপস্থিত থাকবে।
ফম/এমএমএ/চৌইই/



