মৌলভীবাজারে ৬ উইকেটে সিলেটের সাথে চাঁদপুর জেলা দলের জয়

মৌলভীবাজার স্টেডিয়ামে চাঁদপুর জেলা দলের খেলোয়াড় ফারহান মাহাতাবকে ম্যান অফ দা ম্যাচের পুরস্কার তুলে দিচ্ছেন বিসিবি ও মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।

মৌলভীবাজার সাইফুর রহমান স্টেডিয়ামে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব ১৮ ক্রিকেট টুর্নামেন্টে জয়লাভ করলো চাঁদপুর জেলা অনূর্ধ্ব ১৮ ক্রিকেট দল। চাঁদপুর জেলা দলের ২য় ম্যাচে ৬ উইকেটে জয় লাভ করে সিলেটের সাথে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শুক্রবার (২৭ শে নভেম্বর) ম্যাচে অংশ নেয় সিলেট জেলা ও চাঁদপুর জেলা ক্রিকেট দল। টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সিলেট। তারা ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯১ রান করে। বল হাতে চাঁদপুরের জুনায়েদ ৩ টি উইকেট লাভ করে।

চাঁদপুর জেলা দল ১৯২ রানের জয় টার্গেট নিয়ে খেলতে নামে। তারা ৪৭ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যান। দলের পক্ষে ব্যাট সর্বোচ্চ রান করেন ফারহান মাহাতাব ৫৬, তাহমিদ ৪১ ও সাফি ৩৭ রান। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন চাঁদপুরের ফারহান মাহাতাব।

চাঁদপুর জেলা দলের খেলোয়াড়রা হলেন – ফারহান মাহাতাব, সাব্বির হোসেন, সিয়াম খান, সানজিদ ইসলাম, তাহমিদ হাসান, আবরার রশিদ শাফি, আতিকুর রহমান ,মিয়াদ খান ,ফারদিন হোসাইন ,নীরব মাহমুদ, জুনায়েদ , আল-ফাহিম, আরিয়ান খান, তাওহীদ ও জহির। কোচ পলাশ কুমার সোম। ম্যানেজার – শাওন।

ফম/এমএমএ/চৌইই/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম