শিশুদেরকে বল দিলেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

শিশুদেরকে বল তুলে দিচ্ছেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি । ছবি -ইয়াসিন ইকরাম।

চাঁদপুর:  খেলা দেখা শেষে ফেরার পথে শিশুরা আবদার করেন বলের জন্য। চাঁদপুর স্টেডিয়ামের গেটে থাকা অপেক্ষমান শিশুরা সংসদ সদস্যের কাছে দাবী করেন তাদেরকে ফুটবল দেওয়ার জন্য খেলবে তারা। একসাথে খেলাধুলা করলেও বসবাস করেন বিভিন্ন এলাকায়।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে চাঁদপুর স্টেডিয়াম অনুষ্ঠিত হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে আরামবাগ ও ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের মধ্যকার ফুটবল খেলা। খেলা শেষ সময় মাঠে প্রবেশ করেন এবং খেলা দেখেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি ।

এ সময়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও ক্রীড়া সংগঠক দেওয়ান মোঃ সফিকুজ্জামান, জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সচিব জসিম উদ্দিন খান বাবুল, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জয়নাল আবেদীন জনু, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, ক্রীড়া সংগঠক হাসান আল জায়েদ রিফাই সহ ক্রীড়া সংগঠকরা।

ফম/এমএমএ/চৌইই/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম