চাঁদপুর: চাঁদপুরের ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান ব্যাংক কলোনী মডার্ন শিশু একাডেমির পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক দোয়া, মিলাদ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে একাডেমির মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একাডেমির প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে উপস্থিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি লায়ন গোলাম হোসেন টিটু, নাজমুল ইসলাম নোমান, মোহাম্মদ আনিজ্জুমান, মো. শাহাদাৎ হোসেন, ইঞ্জিনিয়ার জুবায়ের রহমান, উজ্জ্বল হুসাইন ও মো. নজরুল ইসলাম।
একাডেমির সিনিয়র শিক্ষক মো. কামাল হোসেন এর সঞ্চালনায়, উপাধ্যক্ষ মঞ্জুমা হক সিনিয়র শিক্ষিকা শাহানারা আক্তার, মোসা. ফাহিমা আক্তার, শামীমা আক্তার, সুমাইয়া তুনাজ্জিনা শান্তা, খাদিজা আক্তার ও রেহানা আক্তারসহ একাডেমির অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যক্ষ ওমর ফারুক বলেন, শিক্ষাজীবনের এই ধাপ শেষ হলেও সামনে আরও বিস্তৃত পথ অপেক্ষা করছে। জীবনে বড় হতে হলে শুধু ভালো ফলাফল অর্জন নয়, সৎ, বিনয়ী, শৃঙ্খলাবদ্ধ ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। সময়ের মূল্য বুঝে নিয়মিত পড়াশোনা, পরিশ্রম ও আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে হবে। অভিভাবক ও শিক্ষকদের সম্মান করার পাশাপাশি দেশ ও সমাজের প্রতি দায়বদ্ধতা বজায় রাখতে হবে। তিনি শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে, সেই স্বপ্ন বাস্তবায়নে অধ্যবসায়ী হতে এবং ভবিষ্যতে যোগ্য, আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের জীবনের নতুন অধ্যায়ের সাফল্য, কল্যাণ ও মঙ্গল কামনায় মিলাদ ও দোয়া মোনাজাত করা হয়।
এসময় শিক্ষক-শিক্ষিকা অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/



