শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে প্রীতি ফুটবল ম্যাচ

চাঁদপুর : বাংলাদেশের আধুনিক ক্রীড়াঙ্গনে অন্যতম পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ আগষ্ঠ) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত ফুটবল ম্যাচের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

এসময় পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, পৌর মেয়র মো. জিল্লুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, জেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম চৌধুরী, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা ক্রীড়া অফিসার মো. তারিকুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক দিদারুল আলমসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সোনালী অতীত ক্লাব বনাম শিশু পরিবারের বালক বালিকাদের সাথে এ প্রীতি ম্যাচগুলো অনুষ্ঠিত হয়।

খেলা শুরুর আগে জেলা প্রশাসক কামরুল হাসানসহ অন্যান্য অতিথিরা খেলোয়ারদের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম